লোকান্তরে নিয়ে যাবো
যদি এই গ্রাম শহর শাসন প্রহসন
কিংবা শরীরের বয়স
তিলমাত্র জটিল গণিতের মত হয়,
যদি এই কৃষ্ণচূড়া রাধাচূড়া মায় ঘাসলতা
কেউ মর্মে না থাকে
যদি রাগ না ভেঙে থাকে এখনও এই ভয়
এই অক্ষরগুলো সারা পৃথিবী জুড়ে ভিক্ষে করছে
শুধু কোনো সাড়া পায়নি তাই
অন্য কারণ কিছু নাই
শুধু এই প্রেম মজ্জাগত
আসলে তোমার দুনিয়া আছে
তুমি নেই
আর আমি আছি
কিন্তু আমার দুনিয়াই নেই
তুমি নেই
মন্দির গির্জা মসজিদ বানিয়েছি
দুকামরার ফ্লাটেও রেখেছি ঠাকুরঘর।
আসলে ঈশ্বর
তুমি
জানো বড় অদ্ভুত আমি ক্রীতদাস
হৃদয়ের
স্বাধীনতা চাই না কখনো
লোকান্তরে নিয়ে যাবো
এই তীব্র ইচ্ছে প্রতি জন্মে মরে যাবে
অসার নিয়মে ।
©jesbi
J