আজ বৃষ্টি গায়ে মাখলে কি?
কেমন যেনো আশকারা দেয় না?
নিভিয়ে দেওয়া যত্ত রংমশাল-
দাও-দাও করে জ্বালিয়ে পালায় না?
কি বেয়াড়া নিলাজ হাওয়া জানো?
বলা কওয়া নেই কোমরে চিবুকে মাখে,
এক ঝটকায় আঁচল, খোপা খুলে
ঠোঁটে, বুকে আঁছড়ে পড়ে বেগে|
যে অনুভব আর জাগে না ভুলেও,
নাড়ি ধরে উঁপড়ে আনে তার|
মোহন-মনন কোন রঙে লুকাই?
কালবোশেখির এ-কি নষ্টাচার!
অনিন্দিতা
©anindita91
A