A

A writing of Alapan Banerjee (part 4)

*অনাথ*
আজ গৃহ ছাড়া আমরা,
দু কূল হারা মাতৃ দেবতা ;
চৌ দিকে আজ হিংসার দামামা ,
ইতিহাস বিকৃত আজ ,
জয়নগর থেকে আর.জি .কর |
মানুষ জাতি কি পশু সম,
মনুষ্যত্ব হীন অজ্ঞ ব্যাবহার ঠিক বর্বরচিত |
জাত ধর্মের বৃথা বিভাজন,
সবাগ্রে হোক চেতনার জাগরণ |
কি দোষ ছিল ওদের ...
যাদের স্বপ্ন ছিল নতুন ভোরের !!!
আজ আমরা অনাথ,
শুধুই চোখের সামনে পরে আছে উলঙ্গ লাশ !
কোথায় মানবিকতা ! জাগেনা যদি মনে ক্রোধ,
তাহলে কি তুমি সত্যিই মান - হুশ !
জাগরণের সময় এসেছে,
নব স্রোতে ভেসে ...
জাগবে বাঙালী , মুক্তির গান গাইবে |
জাত - ধর্মের বিভাজন চিরতরে যাবে মুছে!
জেগে উঠবে মানুষ প্রকৃত মনুষ্যত্বে ...
আজ ঘোছাতে হবে এই অনাথ - দৈন্যতা ,
চাই সংঘবদ্ধতা - চাই নব চেতনা !!

আলাপন ব্যানার্জী |
©ArkaSamant