মা আর মায়ের মতন
ছোটবেলায় মা বলতো, এখন তো বুঝবি না হলেই বুঝবি মা হলেই বুঝতে পারবি মা বাবা কি হয়। কথাটা সত্য দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা কতজন বুঝি?🤔
বিয়ের আগে কত বায়না
কত রাগ অভিমান সব মায়ের উপর। মা বলতো যা না শ্বশুর বাড়ি পরের হাঁড়ির ভাত খাওয়ার মজাটা বুঝবি 😄
সত্যিই এখন বুঝতে পারি,
প্রথম প্রথম সবজি কাটতে গিয়ে প্রায়ই হাত কেটে যেত। কেউ কাছে এসে আঙুলটা বেঁধে দেবার নেই।
তখন খুব মায়ের কথা মনে পড়ে, মাকে দেখতাম আমার থেকে বেশি চেঁচাতো। কতটা কেটে গেল এমনি শরীরে রক্ত নেই যেটুকু আছে তাও গেল। আঙুলটা বেঁধে দিতো 🥺, ভাত মেখে দিত প্রয়োজনে খাইয়েও দিত।
আর শাশুড়ি মলম দেওয়া তো দূর বলে বেশি করে বাসন মাজো জামাকাপড় কাঁচো সার্পের জল লাগলে তাড়াতাড়ি কাটা জায়গা শুকিয়ে যাবে। এখানেই বোধহয় মা আর শাশুড়ির পার্থক্য।
সন্তান হাসলে মা বাবার বুক আনন্দে ভরে ওঠে
আর বৌমা হাসলে শশুর শাশুড়ি বলে হা হা হিহি করো লোকে শুনলে কি বলবে 🤔 এটাই পার্থক্য।
এটা খাব না সেটা খাব না এসব শ্বশুরবাড়ি চলে না। খেলে খাও না খেলে না খাও এটাই পার্থক্য।🙃
না খাবার জন্য কত মার বকা খেয়েছি। দিদিমনির কাছে পর্যন্ত নালিশ করে এসেছে। কি ভালো খাবো না চাইতেই বাবা নিয়ে হাজির হয়ে যেত।
আর শ্বশুর বাড়ি , খাবার খাওয়ার জন্য কথা শুনতে হয়। বরের এটোপাতের ভাত খেতে হবে। বর যতক্ষণ না খাবে ততক্ষণ খাওয়া যাবে না তাতে তোমার যতই খিদে পাক, কিংবা তোমার সাথে বেড়ে ওঠা সন্তানটার যত খিদে পাক 🥹🥺
সারাটা দিন পরে ভাত নিয়ে বসলে চোখ ঠিকড়ে ওঠে। এটাই পার্থক্য । 😭
বিয়ের আগে তো আটটায় উঠেও চেঁচামেচি করতাম। তখন মা কাজের জন্য নয়, পড়াশোনার জন্য ডাকতো। আর এখন ভোর ছটায় উঠলেও শুনতে হয় এত বেলায় ঘুম থেকে উঠলে কি কাজ আগায়। দেখো মনশুদ্ধি হয় না ভোরের হাওয়া গায়ে না লাগলে 😃 এটাই পার্থক্য।
তাই মা, মাই হয়। মায়ের মতন কেউ মা হতে পারে না।
মা তো সে যে মুখ দেখলেই মনের কথা বুঝে যায়।
আর মায়ের মত ন যারা তাদের কাব্য করে বললেও ভুল বোঝে।। এটাই পার্থক্য। 😃
আর বেশি লিখব না। মায়ের কথা বলব যত, যদি বলি বছর শতো। তবু না ফুরায় আমার মায়ের বন্দনা 😭 আজ নিজে মা হয়ে সত্যিই বুঝেছি মায়ের কত জ্বালা।
আমার মা সংগ্রামী বিপ্লবী এক আদর্শ মা।
সেই মায়ের চরণ চুমি ❤️❤️🙏
বিশ্বের সকল মাকে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম।
আমার শান্তি সত্যভামা মায়ের রাতুল চরণে প্রণাম 🙏🚩 🙏 🚩 🚩 🚩 🚩 🚩 🙏 🙏 🚩 🚩 🚩
থাকিতে পিতা-মাতা করিও যতন
হারাইলে বুঝিবে হারায়েছ রতন 🙏
✍️ পাপিয়া রায় হালদার।
©ArkaSamant
A