হরিচাঁদ ঠাকুর বৈষ্ণব পরিবারে জন্ম নিয়ে মতুয়া ধর্ম প্রচার করে গেছেন। এবং পাগল দের সকলেই বৈষ্ণব কিংবা রাম ভক্ত থেকে মতুয়া হয়েছে। ঠাকুরের এবং ঠাকুরের ভক্তদের আসা ই পতিত জমি আবাদ করবার জন্য।
বৈষ্ণবের খুঁটিনাটি খন্ডনের কারণ
পুনর্বার অবতার হইল প্রয়োজন।
মতুয়া ঘরে বিয়ে হলে হয়তো আমার এত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবন যেত না এটা যেমন ঠিক তেমন মতুয়া ঘরের বাইরের মানুষদের সঙ্গে থেকে তাদের মতো আদর্শে আনতে হবে এটাও ঠিক। আর শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না।
তাই ঠাকুর যাকে যেখানে পাঠান তার নির্দিষ্ট উদ্দেশ্য থাকে।
আমি যতটুকু বুঝেছি এবং আমার মনে হয়েছে আমার আরাধ্য দেবতাকে মন মন্দিরে বসিয়ে পুজো দিতে ভক্তি বিশ্বাস আর চোখের জল এইটুকুই দরকার হয়। আর যে খেতে পায়না বা বস্ত্র নেই তাকে খাবার বস্ত্র দেবার প্রয়োজন আমি মনে করি। এটা বোধহয় তুমি ও মনের ভুলে করে থাকো তাই দূঃখ কোরোনা। জয় হরিবল ভালো থেকো।
©ArkaSamant
A