L

আহা বিচ্ছেদ

তোমার চলে যাওয়ার খবর টা স্তব্দ করেছে প্রাণ,
শোকগ্রস্ত মানুষের মতো ফসকে যাচ্ছে হাত,
খসে খসে পড়ছে যেন সব গোছানো মায়া,
আমার নরম, কোমল, সবুজ ভালোবাসা।
সুতো ছেড়া মালার দানার মতো।
অমোঘ নয় এমন অমনোযাগী ভারে বুকের উপর,
চেপে ধরে আছে ক্লান্ত, দুর্বল নিঃশ্বাস।
বারবার চিঠি লিখতে গিয়ে জমাট বেঁধে যাচ্ছে শব্দ,
তোমার অচেনা ঠিকানার অভাবে।
আহা বিচ্ছেদ।
বিচ্ছেদ কি এমন পাশবিক হয়?
তোমার চলে যাওয়ার অশুভ খবর জানার প্রাক্কালে।
©latifur