G

আমার প্রেমের তুমি

আমার প্রেমের তুমি-
সেই তুমি এখন কোথায়!
তোমায় ভালোবেসেছি একদিন
হৃদয় উজাড় করে।
শয়নে-স্বপনে-জাগরণে
তুমিই ছেয়ে ছিলে-
আমার চেতনে অবচেতনে।
তুমিই আমার জীবনমন্ত্র ছিলে-
ছিলে আমার স্মরণ-চিন্তন-মননে।
এখনো তো আছো তুমি এই ধরাধামে:-
তবু আগের মত শিহরণ
কেন জাগে না তোমার নামে!
তুমিহীন জীবন আমার,
তবু যেন প্রেমহীন নয়।
আমার হৃদয় উপচে-পড়া প্রেম-
আজও যেন আধার খুঁজে বেড়ায়।
নিরাকার নির্গুণ প্রেম আমার-
সাকার সগুণে খোঁজে তোমায়।
প্রেম যেন সর্বব্যাপী বায়ু-
প্রেমেই বেঁচে আছি,
প্রেমেই ডুবে আছি,
তবু দেখিতে পাই না কভু।