আমার পরিচয়
আমার পরিচয়
কেউ বলে পাপের ফসল,
কেউ বলে ঘৃণার কাঁটা,
আমি তো জানি না মা,
কেন পেলাম এমন ব্যাথা?
তুমি ছিলে নারী,
সে ছিল পুরুষ,
প্রেমের খেলায়,
এক ভুল মুহূর্ত।
আমার কি দোষ ছিল,
পৃথিবীর আলোয় আসার?
আমি তো চাইনি হতে,
একলা থাকার শিকার।
কেন লোকে বলে,
আমি জারজ সন্তান?
আমার কি নেই কোনো,
একটুখানি সম্মান?
আমারও আছে মন,
আছে ভালোবাসা,
শুধু নেই কোনো পরিচয়,
নেই কোনো আশা।
সবাই দেখায় ঘৃণা,
সবাই করে অবজ্ঞা,
আমি তো চাইনি মা,
এভাবে বাঁচা।
আমি চাই একটি ঘর,
একটু ভালোবাসা,
একটু পরিচয়,
একটু আশা।
আমার পরিচয় শুধু,
তোমাদের পাপের ফসল নয়,
আমি এক মানুষ,
এক জীবন, এক হৃদয়।
✍️ ছফিউর রহমান
F পেজ:- বিষন্নতার বিলাপ