S

আমার সময় যেন থমকে গেছে

আমার সময় যেন থমকে গেছে

আমার সময় যেন থমকে গেছে,

একলা ঘরের কোণে,

ঘড়ির কাঁটা একই জায়গায়,

থমকে আছে মনের সনে।

জানালা দিয়ে দেখি আকাশ,

মেঘে ঢাকা ধূসর রঙ,

রোদ ওঠে না, আলো আসে না,

বিষণ্ণ এই মনের অঙ্গ।

রাতের ঘুম আসে না চোখে,

স্বপ্নরা সব পালায় দূরে,

স্মৃতিরা সব ভীড় জমায়,

একলা থাকার জ্বালাতে পুড়ে।

দিনগুলো সব একই রকম,

একঘেয়ে আর নিরানন্দ,

জীবনের এই পথটা যেন,

হারিয়েছে তার ছন্দ।

তবুও মন আশা রাখে,

কোনো একদিন আসবে ভোর,

নতুন আলোয় ভরে যাবে,

আমার এই বিষাদ-ঘর।

আবার হয়তো সময় চলবে,

আবার হাসব প্রাণ খুলে,

থেমে থাকা জীবনটা আবার,

যাবে সেই পথ ভুলে।




✍️ ছফিউর রহমান
F পেজ:- বিষন্নতার বিলাপ