P

আমি বিদ্রোহী

ধর্ম যূদ্ধ
ওগো প্রভু
যুগে যুগে বার বার তব আগমন
সহজ নয় গো প্রভু সহজ নয়,
লীলাখেলা ছল তব নানা অবতারে;
সহজ নয় গো প্রভু সহজ নয়।
হে মহা বীর
তব অসীম অনন্ত খেলা দেখে আমি
অবাক হয়ে যাই প্রভু অবাক হয়ে যাই,
তব যত যুদ্ধ অভিসন্ধি দেখে আমি ;
অবাক হয়ে যাই প্রভুঅবাক হয়ে যাই।
হে কাণ্ডারী
পুণ্যবানে উদ্ধারিতে পাপীগনে নাশিতে
তব আগমন জানি তব আগমন,
প্রেমিকেরে প্রেম দানে,ভক্তজনে ভক্তিদনে;
তব আগমন জানি তব আগমন।
হে সর্বদর্শী
চেয়ে দেখো কুরুসম ধুর্ত রাজা আবার
আসিছে গো আসিছে ,
হয়ে পার্থসারথি তোমায় আবার;
হবে নাশিতে গো হবে নাশিতে ।
ওগো সর্বনাশী
প্রেম বারি দিয়ে সবে তুমি কেন মুক্ত
কেরো না গো কেরো না?
সব লোকে কেনো প্রেমরসে তোমার ;
ভাসাও না গো ভাসাও না?

ন চি কে তা
©pappu