S

আমি জানিনা

আমি জানিনা


অন্ধকার নেমে আসে, শহরের সব আলো নিভে যায়,

আমার মনের মধ্যে শুধু এক অজানা কষ্ট ঘুরে বেড়ায়।

মনে পড়ে সেই দিনগুলো, যখন হাসি ছিল মুখে,

তুমি ছিলে পাশে, আর আমি ছিলাম পরম সুখে।

আজ সব স্মৃতি হয়ে আছে, শুধুই কিছু ছবি,

আমি একাকী পথের যাত্রী, এক দুঃখী কবি।

ভেঙে গেছে সব স্বপ্ন, সব আশা হয়েছে ছাই,

তবুও কেন তোমার পথ চেয়ে বসে থাকি?

প্রতিটি নিশ্বাসে শুধু তোমার নাম,

এই কষ্ট আমার আজন্মের এক অভিশাপ।

আমি জানি না কেন এমন হলো,

কেন আমার জীবনটা এমন শূন্যতায় ভরে গেলো।

এই কষ্ট আমার সাথী, এই অন্ধকার আমার ঘর,

আর এই কবিতা আমার মনের একাকী সুর।


✍️ ছফিউর রহমান
বিষন্নতার বিলাপ