ওরা বলে আমি নাস্তিক, আমি নাকি এক পীশাচ্
ধর্মের চাদর পরিয়ে দেয় ঈশ্বরে নাই বিশ্বাস
গোলাপ পাতায় ভেজা কুসুম পাপড়ি
আকাশে রক্তিম আভাস
তাই বলে কি দুর্বল মনে বারে বারে তরা দাবাস
অহংকারে আমায় অহংকারী বলে ছ কেন ছুড়ে ফেলে দিস বারবার?
বইয়ের বদলে কেন তুলে নিলে রক্ত ভেজা তলোয়ার
তোর ধর্মের কাগজে লেখা আছে আমার দুঃখীনি মায়ের চিৎকার
ক্রোসেডের নামে উন্মাদ হয়ে মারলি নিরিহ প্রাণ
মোহাম্মদ এর নামে জিহাদ ডেকে করলি সর্বনাশ
সর্বনাশা দেশভাগে রেফিউজি ক্যাম্পে শিশুরা
খাবারের অভাব, দুধ পায়না শোকনা মুখখানা
দেখিনি তারা রাম বা_কৃষ্ণ অাসতে তাদের মাঝে
দুঃখ যন্ত্রণার চাঁদরে চোখ বুজে তারা থাকে।
আমি শুনেছি তখন সালাম রফিকের স্বাধীনতার ঐ চিৎকার
পুলিশের গুলিতে রক্তে রাঙ্গা বিপ্লবের মুয়াজ্জিন বরকত ও জব্বার।
আমি বলি অমি নাস্তিক নাই ঈশ্বরে কোন আস্থা
তোর ধর্ম কেন নিতে পারেনা আমার প্রশ্নের ব্যথা।
কোথায় ছিল তোর ভগবান যখন ছিল বিশ্ব যুদ্ধ
কোথায় লুকিয়ে ছিল সে যখন লাখো ইহুদি মরল
কোটি কোটি দূর্বল মানুষকে কেন ধর্মের পায়ে দাবাস
গোলাপের পাপড়ি খসে পরে, আকাশে রক্তিম রঙ্গের আভাস।
©avonmarks
A