U

আমি মানুষ খুঁজি!

আমি মানুষ খুঁজি,
এই নীলিম আকাশের নিচে দাঁড়িয়ে
আমি অবিরাম মানুষ খুঁজি।
আমি সেই মানুষ খুঁজি;
যারা আমায় অসহায় করে তুলেছে-
প্রতিনিয়ত!
যারা আমাকে অসহ্য করে তুলেছে-
দিনরাত!
আর যারা আমাকে অসভ্যে গুনেছে-
বারেবার।
আমি সেই মানুষদেরই খুঁজি!
এই আবর্জনার সমুদ্রে ভেসে ভেসে
আমি মানুষকে ভালোবাসি।
অবশেষে! আমি পৌঁছে যাই এক-
জন-জনাকীর্ন পরিচয়ে;
এই পরিচয়ের সংখ্যায় আমি দেখেছি-
পরিচয়ে পরিচয়ে বিক্রিয়া ঘটছে,
এই থেকে হচ্ছে বিসক্রিয়া-
আর এই বিস্ক্রিয়ার বিকৃত হচ্ছে মানুষ।
বিক্রি হচ্ছে ভালোবাসা,
দিন-রাত পুড়ছে নীতিবাদ,
পচে পোসটমর্টেম হচ্ছে সভ্যতা,
তবুও আমি মানুষ খুঁজি!
বিজ্ঞান জগতে মানুষ এগিয়ে;
এই গাণিতিক কলিকালে মানুষ উন্নত,
মানুষ যন্ত্রের অনুগত।
তাই আমি অমানুষের জঙ্গলেই
মানুষ খুঁজি অবিরাম।
- উর্মি সাহা
০২-০২-২০২২
©Urmi Saha