আমি তোমারে কেন চাইছিলাম জানো?
আমি তোমারে কেন চাইছিলাম জানো?
তোমারে পাইলে আমি হইতাম এই জগতের সবচেয়ে সুখী মানুষ,
বুকের ভেতর আর কোনো পাওয়ার হাহাকার থাকতো না—
সব শূন্যতা ভরাট হয়ে যেতো তোমার এক চিলতে হাসিতে।
মনে পড়ে সেই সুন্দর জায়গাটা?
যেখানে দাঁড়িয়ে আমরা আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতাম,
বাতাস বইতো আমাদের ছুঁয়ে, যেন কত আপন তারা!
সেই গাছপালা, সেই মেঠো পথ কিংবা পাহাড়ের নির্জনতা—
সবই তো সাক্ষী ছিল আমাদের না বলা কথাগুলোর।
আজ সেই জায়গাটা আগের মতোই সুন্দর আছে,
শুধু বদলে গেছি আমি, আর হারিয়ে গেছ তুমি।
এখন সেখানে গেলে বুক ফেটে কান্না আসে,
বাতাস যেন কানে কানে বলে— "তুমি তো একাই এলে!"
আমার কোনো পাওয়ার সাধ ছিল না আর,
শুধু তোমারে পেলেই আমার পৃথিবীটা পূর্ণ হতো।
এখন সেই সুন্দর জায়গাটা আমার কাছে এক মস্ত মরুভূমি,
যেখানে প্রতিটি ধূলিকণায় মিশে আছে আমার না-পাওয়ার বিষাদ।
ছফিউর রহমান
বিষন্নতার বিলাপ