S

আপনার কি এখনও মন খারাপ আচ্ছা আপনার কি এখনও মন খারাপ, আমিতো আপনাকে কল…

আপনার কি এখনও মন খারাপ

আচ্ছা আপনার কি এখনও মন খারাপ,

আমিতো আপনাকে কল দেইনা,

সকাল, দুপুর বিকেলে এসএমএস দেইনা, আপনার মন খারাপ কেন?

আপনি কি এখনও আমার ওপরে রেগে আছেন। আপনিতো কয়ছেন আমারে ছারা আপনি সুখী থাকবেন।

আপনি কি সত্যিই সুখী হইছেন?

জানেন আমি আপনার একান্ত কাছের কেউ ছিলাম, আপনি কেন বুঝতে পারেন নাই।

জানেন আপনার শেষ কথাটা শুইনা

যেদিন আপনাকে শেষ বারের মতো দেইখা আসলাম, গলাকাটা মুরগির মত আমার ভিতরটা লাফাইতে ছিল।

বিশ্বাস করেন সেদিনও আপনারে অভিশাপ দেইনি, আর কোনোদিন দিমুওনা,

কারণ আপনি আমার প্রানের মানুষ,

মনতো খারাপ আমার তবে আপনার কেন মন খারাপ।