N

অভিমানী - - - - - - তোমার প্রতি

ডাক পায়, সিলিং পাখা
ডানা ঝাপটায়, শূন্য আকাশ
পায়ের নিচে জ্বলছে তারা
আফগানি বোরখা তে ঢাকা ঘাস
ধুয়ে যাক এ ব্যস্ততা
মনে পড়ুক সেই জন্মের দিন
সেই অবোধ নির্জন হিম
তোমার আগমনে
বাড়ির হাওয়া উথালপাথাল
তোমার বিসর্জনে
বুক জড়ানো হলুদ উড়নি
কেনো আজ আটকে নিলি কথা
হাতের ছুরি হাতেই থাকুক
না হোক রক্তে তোমার ভেজা
ডাক পায় কালো শিশি
কাশির ওষুধ মিহিমিহি
কেনো ঘুমের বালিশ ফোলায়
যে ঘুমের দেশে স্বপ্ন হারায়
নতুন জন্ম আশায়
মনে পড়ুক সব গিরিখাত
আতিশ পড়াক শেষ নির্যাসটুকু
ধোঁয়ায় বেঁচ তুমি
এই পৃথিবীর কুয়াশাকনা হিরের চেয়েও দামি
অধরা তুমি আর
অধরা তোমার মন
গল্প শুষে ধার মেটাবে কে করেছে পণ
ডাক পায় অন্ধ আঁধার
ভোরের ইশারাতে
নতুন দিনের রামধনু রং কে দেখাবে কাকে
ডাক পায় শালুক লতা
ভাঙা ঘাটের জলে
আজ অষ্টমী শালুক কুঁড়ি
সেই পাতারই কোলে
ছোট্ট মেয়ে কুঁড়ি ফোঁটায়
হাতে পাপড়ি মেখে
শালুক হয়ে অর্ঘ্য বাঁধুক হিয়া
কার আরাধনায় শুচিতা
দুচোখ বোজা মন
হোক এই জনমেই
তোমার কফিন
লক্ষ রাজার ধন।।
©nischit