অভিমানী বিদায়
ভুলিনি তোমায়, ভুলতে কি আর পারি?
স্মৃতির পাতায় আজও তোমারি বসতি।
নিজেরই অজান্তে কত আঘাত দিয়েছি তোমায়,
আজ তাই নিজেকে সরিয়ে নেওয়া—এই তো শেষ পরিণতি।
আমি চাইনি তোমার হাসিতে আসুক কোনো ম্লান ছায়া,
কিংবা আমার কারণে ঝরুক তোমার চোখের জল।
বারবার ভাঙার চেয়ে দূরে যাওয়াই আজ শ্রেয় মনে হলো,
হয়তো এভাবেই ফিরে পাবে তোমার হারানো কোলাহল।
কিছু না বলে চলে এসেছি, একবুক নীরবতা নিয়ে,
ভেবেছি আমার অনুপস্থিতিই দেবে তোমায় শান্তি।
আঘাত দেওয়ার ভয়েই আজ নিঃশব্দে ফেরা,
মুছে দিতে চেয়েছি তোমার জীবনের সব ক্লান্তি।
হয়তো ভাবছো আমি পাষাণ, হয়তো ভাবছো ভুলে গেছি,
কিন্তু এ বিদায় তোমায় আগলে রাখার এক গোপন চেষ্টা।
ভালো থেকো তুমি নিজের মতো করে,
আমি নাহয় একাই বইবো এই বিরহের তেষ্টা।
✍️ ছফিউর রহমান
বিষন্নতার বিলাপ