U

অবশেষে

কবে গেছে? কে গেছে?
দিয়ে গেছে জড়তা।
কোথাকার দলবল,
হাত বা বাঁন্ধে জনতা।।
হ্যারিকেন ঘরে নেই;
আলো জ্বলে আকাশে।
সংসারে হার ভেঙে,
রাজা গেছে কবরে।।
আরশির কথা ভুল;
বলে যায় ম্লান মুখ।
রোদ্দুরে পুড়ে গিয়ে,
মৃত দেহ সাজুক।।
আলপনা রং মাখে;
রং মাখে হাট ঘাট।
মিছিলের ধান্দায়,
ভাসানে রাজপাট।।
সুখ সেজে পাখি আসে;
লুটে যায় সিন্দুক।
পাপ হয়ে ফিরে আসে,
এক বাড়ি নিন্দুক।।
~ঊর্মি সাহা
২৩-০৯-২০২৩
©Urmi Saha