অবুঝ অপেক্ষার দিনলিপি
প্রথমে ছিল আলো, তারপর এল ঘোর,
হঠাৎ নামলো আঁধার, ভাঙলো সব জোর।
তুমি চলে গেলে, শুধু রয়ে গেল স্মৃতি,
হিসেবের খাতায় জমা হল এক বুক ভ্রান্তি।
তুমি নিলে পথ, যে পথে নেই আমি,
আমার কাছে আজও সেই পথ ছিল দামি।
নীরবে জানলাম আমি, হয়ে গেছে বিয়ে,
সে খবরটা আমায় দিলে না তুমি ডেকে।
কোন সে তারিখে তুমি বাঁধলে নতুন ঘর,
সে কথাও রাখলে গোপন, হয়ে গেলে পর।
এইটুকু অধিকার বুঝি ছিল না আর?
এই মনটাই কি শুধু জানতো ভালোবাসার?
তোমার পৃথিবী আজ সেজেছে অন্য রঙে,
আমি পড়ে আছি শুধু বিষাদের ওই সঙ্গে।
স্মৃতির পাতায় আজও ফোন নম্বরটা আছে,
ডায়াল করতে গিয়েও থমকে যাই ।
মনে পড়ে, ব্লক করেছিলে একদিন,
আমার পৃথিবীটা করে দিয়ে রঙহীন।
কতশত মেসেজ জমে আছে ওই ইনবক্সে,
দেখা যায়, তুমি 'সিন' করো, তাও কেন বক্সে
বন্দী উত্তরগুলো, মুক্তি কি নেই তার?
এ কেমন বিদায়, এ কেমন ব্যবহার?
ফিরে পাবো না জেনেও মন কেন খোঁজে,
তুমি ফিরবে না আর, অন্য কারো সাথে তুমি মজে।
তবুও থাক, ভালো থাকো, নতুন জীবন নিয়ে,
এইটুকু সান্ত্বনা নিয়ে যাব আমি বয়ে।
আমার আকাশটা না হয় থাক আজ মেঘলা,
আমার স্বপ্নে না হয় জ্বলুক নিভে যাওয়া সেই শিখা।
যা কিছু তিক্ততা, সব মুছে দিলাম আজ,
সুখে থেকো, এই দুয়া করা হোক আমার নীরব কাজ
✍️ ছফিউর রহমান
বিষন্নতার বিলাপ