বহুদিন পর আমি তোমার দেখা পেলাম
অনেকটা অস্পষ্ট ছিলে ,
মাথা ভরা দায়িত্ব নিয়ে
অগোছালো চুল নিয়ে
মৃত মায়ের ব্যাথা নিয়ে
সন্তানের আবদার নিয়ে
বেশ গম্ভীর হয়ে গেছো।
হাতের ঘড়িটাও পুরনো হয়ে গেছে,
গুরত্ব পেয়েছে অবসন্ন সময়,
আমার কাছে বাধ্য থাকতো অমান্য কিছু জেদ,
আর প্রেম অপ্রেমের ভেদাভেদ।
তোমার ফিরে আসার অপেক্ষায়-
কথা বলেছে আমার যন্ত্রণা।
তবুও তোমাকে খুঁজেছি আমি বারবার,
আর মরেছে ভালোবাসা!!
উর্মি সাহা
২১/০৩/২০২২
©Urmi Saha
U