U

অপেক্ষায় !

তোর অপেক্ষায় ,,,
ভালো আছি !
মনে আছে ;তোর গালে গাল মাখিয়ে
কেটে যাওয়া বসন্তের ভোর গুলো ,
মনে আছে ;তোর কলারের ভাঁজের আড়ালে
লুকিয়ে রাখা রহস্য গুলো ;
তুবুও ,খুঁজে পেয়েছি তোকে-
সেই সকালের ,
ধানের শিষের শিশির স্পর্শে ।
কখনো আবার কারুর বিরহের ক্রন্দনে ।
তোর জন্যে বেড়েছে কবরের কোলাহলতা ,
বেড়েছে হাজার ব্যাকুলতা ;
সময় কাটাই বলে ,পিঠ মাখাতাম ফেসবুকের দেওয়ালে।
তখন ফেসবুকের দেওয়াল গড়িয়ে
ছুটে যেত রোমান্টিকতা ,
ছুঁয়ে যেত নোনা জলের তীব্রতা ।
তোর অপেক্ষায় ছিলাম মাটির নিচের অন্ধকারেও ,
ছিলাম আমার পাওনা
তোর হাতের সেই একমুঠো মাটির অপেক্ষাতে।
তবুও আমি ভালো আছি।।
আমি ভালো আছি।।
-উর্মি সাহা।
©urmisaha