J

অতঃপর

তুমি অতপর.....
জীবনকথা ভাবতেই---তুমি,
মুখোমুখি হতেই---মায়াজাদু!
পলকেই ফুরোয় শতসহস্রকাল,
দেহায়তনে সীমাহীন প্রশস্ত ভূমি,
দৃষ্টিপটে সমগ্র উদার আকাশ,
নিমিষেই পাড়ি দেই কাল-মহাকাল ;
যেনো আমি অমরাত্মা !
দৃষ্টির আড়াল হতেই--- নক্ষত্র ছায়াছবি,
একের পর এক গড়ে উঠে অটোফিল্ম,
হচ্ছে জমা ভূবনগৃহে কতশত গল্পকথা।
একখন্ড জীবন---এতো ব্যাপকতা!
খানিক বিচরনে ভরপুর গল্পগাথা.....
ইশ্বর-ছুঁয়ে অবাক আগমন,
পথহীন পথে রেখে নির্বাক প্রস্থান:
ঘুরেফিরে ফের কুণ্ডলীবাস.....
যদি কোনদিন করো উদ্ধার!
একদিন এসো---নক্ষত্র লগন ছেড়ে,
না-বলা অভিমান লয়ে....
কাঁদব দুজন মিলে- শ্রাবণ বর্ষণ হয়ে,
আমরা অমর হবো:
হয়তো চোখের জল গড়িয়ে গড়িয়ে নদী,
নদী হতে সাগর...
জমে জমে বরফ;সারা পৃথিবী বরফ!
আত্মারা শব ছেড়ে কইবে কথা ক্লান্তিহীন।