J

অয়োময় 🌀জাহান আশরাফ

আমি কাঁদতে চেয়েছিলাম-
সেদিন, ঘটা করে;
অমনি আসমান চুঁইয়ে জল,চোখঝাপসা অমনিশা - সারাটা সন্ধে।
তুমি-একদিন কথাচ্ছলে বলেছিলে 'ব্যাঙের আবার সর্দিজ্বর-
সেই পুরুনো ব্যারাম :
মানে না বুঝেই দোলায়িত মস্তক ;যেনো- সবজান্তা এক!
আমাদের মুখ দ্যাখা-দ্যাখি শেষ হওয়ার পররাত্রী ;
মাত্র বুঝলাম,
অই কথাটার মানে।
ভালোবাসা উঁচু দালানের রক্ষিত সম্পদ।
আমার বাপ-মা,তার বাপ-মা,তার.....
খুপরিঘরে যুগযুগান্তর;
শুনেছিলাম দাদিমা বনেদি ঘরের মেয়ে, কি টানে রয়ে গেলেন অভাবের আতুরঘরে!
ও'দের ঘরে খানিক সময়ের লাগি ছুঁইনি ভালোলাগা,ভালোবাসা?
শুধু জৈবিকতার মহরত, সন্তানধারণ,জন্মদান?
উত্তর মেলেনি নিজের কাছে।
মিলবে যেদিন-আমি পোহাব অগ্নি কোন রাস্তাধারে সত্তোর্ধ পৌঢ়!