U

বাবা

-দেবব্রত চক্রবর্তী
কোনো এক পরন্ত বিকেলে
সূর্যের লাল টুকটুকে মহিমা
এক আড়ম্বরে আমার কানে কানে
বলে গেল; 'তোমার কথা'।
কেমন আছিস!
অনেক দিন বলা হল না_
তোমাকে; আমি ভালো নেই।
কত কথা বাকি পরে রইলো,
কত জিজ্ঞাসা বুকে জমা রইলো,
বলা হল না 'অনেক দিন'।
কই! এখন তো আর বকা দাও না
কোনো কাজ করতে না পারলে,
আসলে ভুলে গেছি,
না পারার ভান করতে।
ছোটো থেকে অনেক বড় হলাম
আজ আবার ছোটো হতে চাই
তোমার হাত টি ধরে হাঁটতে চাই।
তোমার শরীরের সেই গন্ধ
যে গন্ধ আজও কাছে পাই
সেই গন্ধেই হারাতে চাই।
তোমাকে আমার মনের
রাজ সিংহাসনে বসাতে চাই
তুমি যেখানে আমায় রেখেছিলে।
''বাবা''!তোমার ছাঁয়ায় বাঁচতে চাই
তোমার ছায়ায়
তোমার ছেলে হয়েই,
বাঁচতে চাই।।
©urmisaha