A

বাঁশ।

বাঙালির বাঁশে বাঙালিই হাসে,
বাঙালিই বাঙালিকে দেয় বাঁশ,
বাঙালিই খুঁটে খুঁটে খায় ঘাষ,
বাঙালির উন্নতি
বাঙালির কাছে
সবচেয়ে বড় ত্রাস,
তাই আজ
বাঙালির কপালেই
ভাগ্যের নিষ্ঠুর পরিহাস,
বাঙালির হাতে
আজ হ্যারিকেন,
অবশেষে কাঁধে বাঁশ ।।।
------------------------- ঋষি অভ্রতনু ।।।
©abhratanu