U

বছর চারেক পর

সেদিন ছিলো নিউইয়ার পার্টি ,
রাত প্রায় বারোটা
নির্জন রাস্তায় গাড়ি নিয়ে বাড়ি ফিরছি ,
এমন সময় চোখের সামনে চলে এলো
লাল শাড়ির আঁচলে ঢাকা এক বেনামি নারী ।
তার খোলা চুলে , টানা টানা সেই চোখে ,
ছিলো একাকীত্বের বাহানার ছড়াছড়ি ।
ল্যাম্পপোস্ট-এর আলো আরো উজ্জ্বল হয়ে গেলো ,
গাড়ি থামাতেই , সে ছুটে এসে বললো-
"ইফ ইউ ডোন্ট মাইন্ড , আমায় একটু রেডরোডের ঐখানে নিয়ে যাবেন"?
ঠিকাছে চলে আসুন ।
মেয়েটি একটু ভয়ার্ত হয়ে বললো "দেখুন !
আপনি আমার কাছে কিছু জানতে চাইবেন প্লিজ , আমি কিছুই বলবো না আপনাকে"।
আমি হাসি মুখে কিছু না বলে তাকে তার গন্তব্যে পৌঁছে দিলাম ।
তারপর প্রায় কয়েকদিন কেঁটে গেলো কিন্তু
তার ছবি যেন সে নিজেই আমার নয়নে এঁকেছিলো ,
তাকে মুছে ফেলা যেন অসম্ভব হয়ে দাঁড়ালো ।
কি করি কিছুই বুঝে উঠতে পারলাম না !
সেদিন হঠাৎ কফি হাউসের মুখে এসে বললো-
এক কাপ কফি খাওয়া যেতে পারে ?
তখন বুঝলাম হয়তো প্রেমপুরুষরাও চায়
আমাদের প্রেম শুরু হোক ।
ধীরে ধীরে একটা নাম ছাড়া সম্পর্কের জন্ম হলো ,
যার ছিলো না কোনো নাম , ছিলো না কোনো ভিত্তি ,
সেও বুঝেছিল যে আমি তাকে ভালোবাসতাম ,
তাই ভালোবাসাটাই ছিলো সত্যি ।
কিন্তু কাউকে কিছুই বলা হয় নি ।
আজ ভেলেন্টাইন ডে , জামায় পারফিউম ছিঁটিয়ে , হাতে গোল্ডেন উআচ পরে আর সাথে একটা গোলাপ নিয়ে চলে গেলাম ।
মন ঠিক করে নিলাম আজ বলবই ।
সন্ধ্যা ঘনিয়ে এলো , সেও এলো ।
হাতে কিছু একটা নিয়ে এলো ,
আমি কিছু বলার আগেই সে বললো
সামনের মাসে আমার বিয়ে তুই যাবি তো ??
আর কিছুই বলার ছিলো না
মৃদু হেসে বললাম , যাবো যাবো।
সে চলে গেলো , আর দেখা হয়নি-
সেই সন্ধ্যাটা ছিলো সুন্দর সন্ধ্যা ,
সেদিন সে হাতের মুঠোয় এনেছিল রজনীগন্ধা ।
বছরের পর বছর চলে যায় , দেখা হয়নি আর ,
তার সেই দুটো আঁখি যেন আমার চোখ খুঁজে পায়।
একদিন হঠাৎ ভিড়ের মাঝে দেখা গেলো ;
আবার সেই লাল শাড়ি , সেই খোলা চুল , আর চোখের সেই স্বপ্ন ।
দুজনেই থমকে রইলাম , জোয়ার জাগলো সেই আবেগ সাগরে ,
ভালোই তো আছিস ? একটু মোটা হয়ে গেছিস !
সে ভালো রেখেছে তো তোকে ?
সে আমার মতো বায়না করে ?
চুল খুলে রাখার জন্য ,
মাথায় হাত বুলিয়ে দেবার জন্য ?
তুই চুল বাঁধলে তোর চুল খুলে দেয় ?
সে আমার মতো বেসুরা গান গেয়ে তোকে যন্ত্রনা করে ?
সে আমার মতো সারাক্ষণ বলে ,ভালোবাসি ?
বলে , তোকে ছাড়া থাকবো না ?
সে আমার মতো আজব প্রস্ন করে ?
আমার মতো ভেলেন্টাইন গোলাপ নিয়ে আসে ?
আমার মতো তোর চোখের জল নিজের মুঠোয় বন্ধি রাখে ?
আমার মতো চীৎকার করে বলে," তুই শুধু আমার"
না ,আমার মতো তোর যন্ত্রনাকে আপন করার চেষ্টা করে ?
জানিস; তোকে সব জানিয়েছিলাম ,
শুধু এইটুকুই জানানো হয়নি , তোকে যে আজও ভালোবাসি ! আজও ভালোবাসি !
যখন সামনে এলি বছর চারেক পর আবার সেই সজ্জিত মুখে ;
তোকে মন বললো জীবনভর দেখতে চাই তোকে , শুধু সেই রূপে ।।

-উর্মি সাহা
©urmisaha