B

বদবুদ্ধি

রুগী ---ডাক্তার বাবু আমার খুব মাথা ঘুরছে
ডাক্তার ---মাথার আর দোষ কি ?সারাদিন এত ঘোরাঘুরি করলে হবেই তো ।
রুগী ---কোথায় ঘুরলাম ডাক্তার বাবু
ডাক্তার----কেন !! ফেসবুক, হোয়াটস আপ,টুইটার, হাইক ,লাইন ,আরও যে কত কিছুই যে আছে ,তার মধ্যে ,করোনা ঘোরাঘুরি??
রুগী ----ও তাইজন‍্য ই তো আপনাকে আমার দিকে শ‍্যেন দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকেন,
সিআইডির মত ,এখন বুঝলাম ,
ডাক্তার ----আমতা আমতা করে বলে, এই একদম আমাকে সিআইডি বলবে না---আমি ডাক্তারির কিছু জার্নাল পড়ি ।
রুগী ---ও তা ঠিক ,সেই জন্যই এত ভালো ওষুধ দেন আর আমি ছুটে আপনার কাছেই আসি ।
ডাক্তার ---তা যখন বোঝ ,তখন একটু ঐসব কম করে পড়াশোনায় মন দাও ।
রুগী ---কিন্তু সেদিন হাসপাতালে ভর্তি হয়েছিলাম পেটের ব‍্যথা নিয়ে ,আপনি ওষুধ ও দিলেন কিন্তু কমলনা কেন??
ডাক্তার ---একটু সময় দিতে হয়,
রুগী ----দিয়েছিলাম কিন্তু তাও কমল না বলে আপনার কাছে আবার গেলাম ,আমার খুব পেটে যন্ত্রণা হচ্ছে ,আপনি তখন একটা ওষুধ দিলেন, বললেন যাও ঘুমিয়ে পড় ---এবার সেরে যাবে ।যখন ফিরে আসছি তখন পাশে বসা ডাক্তার বাবুকে বললেন একটু ঘুমের ওষুধ দিলাম ,বারবার বিরক্ত করছে তাই ,আমি সব শুনেছি।
ডাক্তার----শুনবেইতো তুমি একটা বিচ্ছুতো ।কিন্তু তারপর কি হল ---সেটা বল ---
রুগী ----তারপর তো ঘুম ভাঙল যখন দেখলাম সকাল হয়ে গেছে।
ডাক্তার---আর পেটব‍্যথা !!কি হল ??
রুগী ---ব‍্যথা সেটা তো আর ছিল না --
ডাক্তার --- তবেই বোঝো অধৈর্য্য হচ্ছিল তাই ঘুমের ওষুধ দিয়েছি ।
এবার এই ওষুধ গুলো খাও ,ভালো থাকবে।
রুগী ----প্রেশক্রিপশন হাতে নিয়ে খসখস করে কিছু একটা লিখে ডাক্তার বাবুর হাতে দিলেন
----যাতে ডাক্তার বাবু লিখেছেন একে কোর্টের আইনজীবী করা হোক ,উকিলের অভাব অনেক টাই মিটে যাবে ।
তার নিচে রুগী লিখেছে ,ডাক্তার বাবু কে ম‍্যাজিষ্টেট করা হোক দেশের আইন শৃঙ্খলা ঠিক মত নজর না দিলে আমি তার পিছনে লাগতে পারি ।
©bandana_r