Z

ভাবনায় ভালবাসা

অনেক কথা বলেছি তবু
অনেক কথা হয় নি বলা,
কত কথা বলব ভেবে
কোনো কথা হয় নি বলা ।
কতদিন তোর হাতে
রাখব হাত ভেবেছিলাম,
রাখিনি একবারও হাত
শুধু হাত ছুঁয়েছিলাম।
চোখে চোখ রাখব আমি
পাছে তুই পাগলি ভাবিস,
চোখে চোখ রেখে
তুই আমার হাতটা ছুলি।
হাতে হাত ধরে আমার
পুরোনো দিনগুলো দিলি,
যেদিন তোকে ভেবেছিলাম
বলব ভালবাসি।

ভালবাসি ভালবাসি
শুধু তোকে ভালবাসি,
কোনো দিনও কি বুঝবি আমায়
কি কথা বলা বাকি।
ADITI
অদিতি


©zosima_das