G

ভালো লাগে ভীষণ আমার

ভালো লাগে ভীষণ আমার নিভৃত নির্জনতা,
ভালো লাগে ভীষণ আমার নির্বাক নিস্তব্ধতা।
ভালো লাগে ভীষণ আমার শান্তিমাখা আঁধার,
ভালো লাগে ভীষণ আমার গোধূলি দিগন্তরেখার।
ভালো লাগে ভীষণ আমার জ্যোতিষ্মান জোনাকি,
ভালো লাগে ভীষণ আমার ঝিল্লির ডাকাডাকি।
ভালো লাগে ভীষণ আমার পল্লীর মেঠোপথ,
ভালো লাগে ভীষণ আমার সোনার ঋতু শরৎ।
ভালো লাগে ভীষণ আমার ঘন পল্লব ছায়া,
ভালো লাগে ভীষণ আমার জননীর স্নেহমায়া।
ভালো লাগে শরৎ রোদের সোনা ঝরানো আবেগ,
ভালো লাগে নীল আকাশে পেঁজা তুলোর মেঘ।
ভালো লাগে খুব পড়লে মনে ভুলে যাওয়া কেউ,
ভালো লাগে দেখতে আমার কাশের বনে ঢেউ।
©ganeshayah