আজ বহু দিন পর তোর কথা খুব মনে পড়ছে।
মনে পরছে তোকে দেখে প্রথম হাসি।
মনে পড়ছে স্কুলের শেষ দিন আমাকে নিজের কাছে টেনে আদর করে বলেছিলি "তোর হাত ছেড়ে দেব বলে তো ধরিনি।"
আমার মনকে ভাবায় যে ভালোবাসা মানে অপরের পরিপূরক নয়।
ভালোবাসা মানে মিথ্যা প্রতিশ্রুতি
ভালোবাসা মানে ভালোবাসার মানুষটির থেকে দূরে চলে যাওয়া ।
ভালোবাসা মানে চোখের জলকে আমন্ত্রণ করা।
ভালোবাসা মানে নিজের দুঃখ দেওয়া ।
ভালোবাসা মানে দ্বন্দ্ব, ভুল বোঝাবুঝি, ভয়।
এই ভয় হারিয়ে যাওয়া ভয়,
নিখোঁজ হয়ে যাবার ভয়।
জানিনা আজ আমার চোখের জল তোর কথা মনে করে নাকি জীবনে যে ঝড় চলছে তা আমাকে কাদাচ্ছে।
আমি উত্তরের অপেক্ষায় বসে আছি।
©bedotroyee
B