ভালোবাসার কতরূপ কত মানে
ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করে
ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ দিয়ে;
কেউ বলে ভালোবাসা নাকি
দু'জন প্রেমিক - প্রেমিকার মাঝে শুধু হয়;
কেউ বলে ভালোবেসে সংসার
বাঁধলে নাকি দুঃখে কাটে সারাজীবন;
কেউ বলে ভালোবাসার কথা বলতে আসে লজ্জা
বয়স কি আর আছে সেইসব কথা বলার !
আমি বলি ভালোবাসার ভিন্ন ভিন্ন রূপ আছে
ভালোবাসার কোন থাকে না বয়স সীমা ;
আধ্যাত্মিক প্রেম, প্রেমিক - প্রেমিকার প্রেম,
.....সবই তো হতে পারে;
ভালোবাসার মতো পবিত্র বন্ধন নেই এ জগতে ।
B