B

ভালোবাসা 3

কালো মেঘের হৃদয়ে হবে কি ?
দুঃখ-বেদনার কবিতা-গান ছাড়া পাবো কি !
ছন্দ নেই কবিতায়, সুর-তাল নেই গানে
জলে ভরা দু'নয়ন দিয়ে শুধুই বর্ষা ঝরে !
রাণী করে রেখেছিলাম এ হৃদয়ে
দিয়েছো আঘাত 'পর' করে !
ভালোবাসা ভালোবাসা ভালো লাগে না
তোমাকে না পেয়ে কিছুই ভালো লাগে না !
এ দুঃখময় করুন হৃদয়ের ব্যথা বুঝবে কে ?
আঘাত পায়নি তারা!
প্রতারণার শিকার হয়নি তারা!
তাইতো হেসে হেসে মাতাল হয়ে যায় ভালোবাসার কথা শুনে!
তবে কি করে বুঝবে এ হৃদয়ের বেদনা - যন্ত্রনাকে?
সত্যি কারের প্রেম আজ হারিয়ে গেছে
শুধুই স্বার্থ খোঁজে ভালোবাসার মাঝে !