B

ভালোবাসার ফুল

ফুটবে কবে ভালোবাসার ফুল এ হৃদয়ে?
একলা একলা কাটে সকাল - সন্ধ্যা ;
চোখপানে দেখি চতুর্দিকে
তুমি কোথায় পৃথিবীর কোন জায়গাতে ?
বসন্তকাল আসে যায়
তবু তোমার আমার বসন্তকাল আসে না যে;
পাখিদের সুমধুর গান শুনবো দু'জন
শান্ত পরিবেশে সবুজ ঘাসে বসে;
এসে যাও আমার জীবনেতে
করো না আর অবহেলা ;
ফুটবে কবে ভালোবাসার ফুল এ হৃদয়েতে ?
রাতের অন্ধকারে ঝিঁঝিঁ পোকার গানে
চেয়ারে বসে চাঁদ - তারার সৌন্দর্য দেখি
মনে হয় তুমি ও দেখছো চাঁদ - তারার
সৌন্দর্যকে পৃথিবীর কোন জায়গা থেকে;
বাতাস বয়ে তোমার কালোমেঘের চুল নিয়ে খেলা করে চলেছে;-
বারে বারে চুল নাড়ছো
ভালো করে বাঁধবে বলে ।