B

ভালোবাসি তোমায়

ভালোবাসি তোমায় আমি
বলতে যে আমি পারি না ;
মনে মনে ভাবি বলবো তোমায়
বলতে যে আমি পারি না;
তোমার সামনে আসলে
বোবা হয়ে দাঁড়িয়ে থাকি;
হৃদয়ের স্পন্দন বেড়ে যায়
দেখি যখন তোমার সুন্দর মুখখানি;
গেল দিন, গেল রাত, গেল বছর
তবু ভালোবাসার কথা বলা হলো না
ভালোবাসা ও তো আর হলো না;
কুড়ি বছর পরে
দেখলাম সেদিন তাকে
আছে সন্তান তার কোলে;
ভালোবাসার ঘন্টা বাজলো হৃদয়ে;
কি বলবো আর
যৌবনকাল নেইতো আর;
শিক্ষা পেলাম আমি-
ভালোবাসার কথা বলতে করিয়ো না আর দেরি।