J

ভালোবাসিস নাকি শুধুই বন্ধু ভাবিস

ফিরে আয় আরো একবার তুই
বলে ফেলি সেই না বলা কথা
যেগুলো আজও নিভৃতে নীরবে
মনের অন্তরালে কাঁদায় অযথা।।
বোঝাতে পারিনা কাউকে আমি
কি চলে আমার মনের গোপনে
রেগে যাই আমি অকারণে আর মাঝে মাঝে তাই
নীরব থাকি মিথ্যে অভিমানে।।
গভীর রাতে জোনাকি যখন
আলো দেয় সারা ঘরে
মধ্যরাতে চোখের কোনাতে
পুরোনো স্মৃতির অশ্রু শুধু ঝরে।।
বুকের ভিতরে অনেক কথা
জমে আছে সারি সারি
তোকেই শুধু বলবো ভবি,
প্রকাশ করতে নারি।।
জানি আবার তুই আসবি ফিরে
দেখা হবে ফের জনতার ভিড়ে
জানিনা সেদিন ডাকবি কিনা
জনমিছিলের ফাঁকে
যদি ডাকিস তো দেব আমি সাড়া
বলবো ওখানে একটু দাঁড়া
গোপন কিছু কথা বলবো তোকে।।
তারপর তোর মুখোমুখি হয়ে
প্রশ্ন করবো খুব ভয়ে ভয়ে
যদি কখনো আড়ালে ছুটে আসিস
পুরোনো দিনের কথা তুলে ধরে
বলবো আমি চিৎকার করে
ভালোবাসিস নাকি শুধুই বন্ধু ভাবিস??

©jishuroy