U

বিদ্ধ হব

স্বাধীনতা তোমার জন্মদিনের
ঐশ্বর্য্য হোক পূণ্যভূমে।
তোমার বুক জুড়ে থাক দেশের শিশু।
হোক না কৃষ্ণ-মহিম বা যীশু
মাটির গন্ধ বেড়ে উঠুক আমার যৌবনের মতো।
তুমি রক্ষা কবজের মত
আমার হাত ধরো। আমি জয় পতাকা উড়িয়ে বেড়ায়
আকাশের বুকে।
তোমার আঁচলের রং গাঢ় হয়ে মিশে যাক আমার শরীরে।
আমি একবার নয়
বার বার বিদ্ধ হব তোমার নামে।
ঊর্মি সাহা
১৪/০৮/২৪
©Urmi Saha