P

বি.এ পাশ শিবম

সে ছিল এক হতভাগ্য সন্তান,
যার বাবা,মা ছিল গরীব কৃষক।
তাই হয়তো দু-বেলা খাওয়ার জোটেনি,
জুটেনি ঠিকমতো পড়ার বই,পেনসিল,
সেজন্য পড়া হয়নি বেশিদূর তার।
আজ চার বছর B.A পাশ করে ঘরে বসে আছে।
সে ফুটপাতে কাগজ বিক্রি করে
কিন্তু তাতে তার সংসার চলেনি ঠিকমত
সে আর কিছুদিন দেখবে তারপর -------
আমরা কিছুদিন পর রাস্তার ধারে দেখলাম
তার দেহটা পড়ে আছে ক্ষত বিক্ষত হয়ে
হাতে রয়েছে B.A পাশ করা সার্টিফিকেট।
হয়তো কোথাও চাকরি খুঁজতে গিয়েছিল সে,
তার হাজার হাজার পড়া আমাদের প্রশ্ন করছে
শিবম নিজেকে শেষ করে ফেলার কারন কি?
হয়তো তার দরিদ্রতা, হতাশা, যন্ত্রনার জন্য
তাকে মুক্তি নিতে হয়েছিল,
আমাদের ছেড়ে, এই সুন্দর পৃথিবী থেকে।
©papiya