B

বিষ

ঝরছে সাদা ফিনফিনে বিষ
ছড়িয়ে পড়ল তীব্র রে
জলন্ত আগুনের তীব্র হলকা ----
সামনে রেল লাইন
ছুটে পালানোর সুযোগ
একী হল লাইন কোথায় ?
সব যে নিশ্চিহ্ন !
হায় রে ঈশ্বর !
কোথা যাব ----
পেছনে যে লেলিহান শিখা এগিয়ে আসছে
গ্ৰাস করছে চতুর্দিক ।
ঢাপা পড়লাম
অতলে তলিয়ে যেতে ---
একী শিশুর আর্তনাদ
আমায় বাঁচাও ----
অনেক চেষ্টা করে সর্বশক্তি প্রয়োগ
করে তূললাম ।
কিন্তু কিসের আশায় বাঁচবে ?
বোমার দান বিকলাঙ্গ হয়ে ?
©bandana_r