S

বিষাদ মাখা বিদায় বেলা

বিষাদ মাখা বিদায় বেলা

যখন বেলাশেষে শ্রান্ত দেহটা মাটির কোলে নামবে,

যখন চারিপাশে কেবলই স্তব্ধতা আর ধূপের ঘ্রাণ—

তুমি তখনো সরো না প্রিয়, থেকো আমারই শিয়রে,

যেমন করে এখন আগলে রাখো আমার এই প্রাণ।

চারিদিকে সবাই যখন বিলাপ করবে মায়ার টানে,

তুমি তখন নিরব থেকো, চোখের পাতায় জল—

আমি নিথর হলেও যেন শুনতে পাই তোমার নিঃশ্বাস,

তোমার স্পর্শেই খুঁজে পাই শেষ যাত্রার সম্বল।

যাবার আগে ওই শীতল ঠোঁটে দিও শেষ সেই চুমু,

যে চ্যুম্বনে মিশে থাকবে হাজার জনমের হাহাকার;

সেই বিষাদ-মধুর ছোঁয়ায় যেন চমকে ওঠে আত্মা মোর,

যেন কবরের অন্ধকারেও ফুরিয়ে না যায় অধিকার।

মরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয় তো প্রিয়,

যদি তোমার বুকের ওমে আমার শেষ স্মৃতিটুকু রয়—

আমি মরেও যেন অনুভব করি তোমার হৃদস্পন্দন,

মৃত্যুর ওপারেও যেন আমাদের এই বিচ্ছেদ মিথ্যা হয়।

ছফিউর রহমান

বিষন্নতার বিলাপ