গভীর বনের মধ্য দিয়ে
এক সুমধুর গান ভেসে ভেসে আসে!
কেউ কি বলতে পারবে ?
কে এত রাতে সুমধুর কন্ঠে গেয়ে চলেছে?
পূর্ণিমার রাতে গগনে উঠেছে চাঁদ
ঝর্ণার জলে আলো খুব ভালো লাগে;
বাড়ি যেতে যেতে তাই তো প্রকৃতির
সৌন্দর্য উপভোগ করি দু'জনে।
সারি সারি লম্বা লম্বা গাছ
সবুজ সবুজ ঘাসে ভরা চারিদিকে;
চাঁদের আলোয় আলোকিত হয়েছে বন
মনে হয় স্বর্গে এসেছি দু'জনে।
জোনাকি পোকার আলো দেখা যায় চারিদিকে
শোনা যায় শেয়ালের ডাক,ঝিঁঝিঁ পোকার গান;
পেঁচাও উড়ে উড়ে যায় এক ডাল থেকে অন্য ডালে
মনে হয় স্বর্গ নেমেছে এ পৃথিবীতে।
B