P

বঙ্গভূমি

বঙ্গভূমি
(রাকিব হোসাইন)
জন্ম আমার তোমার কোলে ধন্য আমার জীবন,
তোমার কোলে মাথা রেখে হয় যে আমার মরণ।
তোমায় দেখে ঘুম যে ভাঙ্গে দিনের হয় যে শুরু
তোমার কোলে চলি মাগো রাখো পিছু পিছু।
রোদের আলোয় শান্ত দিঘি অশান্ত এই মন,
তখন তোমার ছায়ার মাঝে জুড়িয়ে যায় যে জীবন।
চিরসবুজ প্রশান্ত মাঠ হাজার বাহারি,
সব মিলিয়ে হলে মাগো প্রিয় জন্মভূমি।
নতুন করে জন্ম নিলে একাত্তরের কথা,
এরই সাথে মুছে গেল সব হৃদয়ের ব্যাথা।
তোমার মত নিঃস্বার্থ, দেখিনি তো আমি
তাইতো তুমি সবার-আমার প্রিয় বঙ্গভূমি।
©poetic.