L

বর্ষা আসুক

আচ্চা এবার  বর্ষা আসুক,
উথলে উঠুক পদ্মা পাড়,
জলের কনা ছুঁইবে যখন,
উত্তর দক্ষিণ দুই ধার।
লাল শাড়িটা পরবে তুমি,
রেশমি চুরি, হাত ভরে,
লাল পাঞ্জাবী আমি পরে,
তোমার ডান হাতটা বগল করে,
হাটবো দুজন তীর ধরে।
ক্ষনে ক্ষনে বলবে তুমি,
তোমার জমানো সব কথামালা,
সুখ দুঃখ হবে ভাগাভাগি,
প্রেম যমুনায় ভাসবে ভেলা।
হটাৎ যখন সবার আড়াল হবো,
তুমি আমি যখন বড্ড একা।
কাশবনের ঘন ঝোপের ভেতর,
আলতো করে তোমার কপাল পরে,
একটা চুমু তোমার চিবুক ধরে।
বল, মন খারাপ করবে তুমি?
নষ্ট ছেলে বলবে নাকি?
হা হা হাসছ তুমি?
বুঝছি আমি, তুমি বড্ড রাজি।
লজ্জায় কেমন লাল হয়েছ,
শিমুলের পাপড়ি মতো।
যা পাজি, বলবে তুমি।
আমার হাত সরাবে আলতো ধরে
রাজি থাকলে যেমন করে।
ভীষণ ভালো বাসি তোকে,
আচ্চা আবার বর্ষা আসুক।
©latifur