B

বৃষ্টি খুঁজে পায় মন

বৃষ্টি খুঁজে পায় মন
বন্দনা সিংহ রায়
এমনই দিনে বেড়িয়ে আসে রংতুলি আর কাগজ কলম ---
   মনের যত আবেগ সেথায় টুপটুপিয়ে
ছুটিয়ে দেওয়া---- ,
রুক্ষ নরম মনটাকে শান্ত করি এইখানেতে,
  সন্ধ্যা রাতের বৃষ্টি গুলো
জলছবি তে সাঁজিয়ে রাখা!!
স্বপ্ন গুলো উঁকিঝুঁকি---
অঙ্গীকার ও ধরে রাখার শপথগুলো?
  বৃষ্টি গুলো নিয়ে আসে পুরানো সেই
মুহুর্ত গুলো----
মনের কোনে লুকিয়ে থাকা পুরানো
  সেই প্রেমিক গুলো---
চিনচিনিয়ে বুকের মাঝে জেগে ওঠে
  কোথায় যে সব লুকিয়ে আছে---
কে দেবে তার খবর এনে?
হিসেব নিকেশ জমিয়ে রাখি--
   খবর হব একদিন  জেনো ।
©bandana_r