আমি তোমার বসন্তের সেই ভেজা পাতা...
যার স্যাঁতসেঁতে আবরনে ,
ভিজে ছিল তোমার মনের গুপ্ত খাতা।
তোমার মলিন স্পর্শের তাপে জ্বলে ছিল পুরো শরীর...
তোমায় জন্ম দিয়ে সত্যিই ধন্য এই ধরিত্রীর।
জানি হয়তো পাবনা কোনো দিনও তোমায়!!!
কিন্তু তবুও মনে হয় যে...
এই ধরাধামে শুধু তোমারই জন্য বার বার জন্মায়।
আমি তোমার বসন্তের সেই আদ্র হাওয়া...
যার প্রভাবে জাগে তোমার মনের চাওয়া পাওয়া।
আমি তোমার মনের সেই সুপ্ত কাঠগড়া...
যেখানে হয় শুধু প্রেমের বোঝাপড়া।
আমি তোমার বসন্তের সেই ভেজা মাঠ...
যার প্রভাবে চিনেছো তুমি প্রেমের পথঘাট।
আমি অবাক হয়ে দেখি তোমার নয়ন কমলে!!
কি অপরুপ লাগে তোমার চোখ ঝলকালে।
আমি বসন্তের সেই আবহাওয়া...
যার জন্য তোমার পবিত্র প্রণয়কে পাওয়া।
হৃদয়ের নির্বাধ প্রেম দিয়ে,
পারবেনা আমায় আপন করে নিতে।
আমি তোমার বসন্তের সেই ভেজা পাতা...
©Rudranil
©amaraboti
A