B

বুদ্ধি‌মান বুড়ি

বুদ্ধিমান বুড়ি
বন্দনা সিংহ রায়
এক বুড়ি অসুস্থ হয়ে মৃতপ্রায় ,যম মাথার সামনে এসে দাঁড়িয়েছে ,----
বলল চল তোমাকে নিতে এসেছি যম রাজ্যে, সেখানে গিয়ে তোমার বিচার হবে স্বর্গে যাবে না নরকে-----
বুড়ি বলল দাঁড়াও আমার কিছু কাজ বাকি আছে সেগুলো সেরে নিই -----নাহলে আমার আবার দোষ ধরবে ,
যম বলল বল কি কাজ আমি তোমাকে সাহায্য করব -----
বুড়ি বলল চল আমার সাথে জঙ্গলে কিছু কাঠ কেটে রেখেছি ঐগুলো আনতে হবে।
যম বুড়ির পেছন পেছন চলল ---
এক জায়গায় গিয়ে দেখল প্রচুর কাঠ জড়ো করা রয়েছে -----
যম বাধ্য হয়েমাথায় কাঠের বোঝা নিয়ে চলল কারন -----
বুড়িকে যখন নিতে এসেছে তো নিয়েই যাবে ।----
।বাড়ি গিয়ে যমকে বলল কাঠ জ্বাল দিয়ে ভাত বসিয়ে দাও
।যম তাই করল ।
ভাত খাওয়া হলে বলল কোমরটা একটু টিপে দাওতো ।যম ঠিপে দিতে বুড়ি ভোঁস ভোঁস করে ঘুমাতে লাগল যম পাশে বসে আছে কখন বুড়ি উঠবে তখন নিয়ে যাবে ।
।বুড়ি সহজে ওঠেই না ।যম ভাবল কি মুশকিল ঘুমাতে দিলাম কেন ? না উঠলেতো নিতে পারছি না ।----
বুড়ি উঠল সন্ধ্যে লাগিয়ে উঠেই বলে কি ব্যপার বসে আছ যে ----আমাকে না সাহায্য করতে এসেছ বড় .----
দেখতে পাচ্ছ না সন্ধ্যা যে গড়িয়ে গেল ?যাও সন্ধ্যাটা দিয়ে এসো ।যম নিম রাজিহয়ে চলে গেল কি আর করবে ।----
সন্ধ্যা দেওয়া হলে যম বলল এবার চলত বুড়ি যাওয়া যাক তোমায়তো নিতে এসেছি ।---
বুড়ি বলল রোসোতো বাপু এত তাড়া কিসের---
আমি একটু ওপাড়া থেকে বেড়িয়ে আসি তুমি ততক্ষণ রাতের খাবারের ব্যবস্থা কর । ----
বুড়ি বেশ সেঁজেগুজে বেড়িয়ে গেল ।যম ভাবল বড্ড ফ্যাসাদে পড়া গেল ।----
কি আর করব যম রাতের খাবার করতে গেল ।বুড়ি অনেক রাতে বাড়ি ফিরে বলল আমায় খাবার দে ।-----
যম তাই দিল ।----
তারপর বলল কাল সকালে রেডি থাকিস আমার সাথে কাঠ কাঠতে যাবি । ----
যম বলল বুড়ি তুমিতো মরতে চেয়েছিলে তাহলে আবার কিসের জন্য কাঠ কাঠতে যাবে ।-----
বুড়ি বলল যম তুমি আমার এত উপকার করছ আর আমি তোমার জন্য কিছু করব না ? তা কি হয় ?-----
যম আনন্দের সাথে বলল বুড়ি  তুমি আমার কি উপকার করতে চাও বল না ?----
বুড়ি বলল ঐ জঙ্গলে অনেক কাঠ আছে ।তুমি মরে গেলে পোড়াতে কাঠ লাগবে তো তাই কাল থেকে তোমাকে সঙ্গে করে তার যোগার করতে যাব ।---
যম বলল তোমার আর যেতে হবে না বুড়ি----
তুমি এখানেই থাক ----আমি বরং পালাই ....
যম ছুঁটে পালিয়ে গেল ....বলল ও বুড়ি তোমার হাত থেকে নিস্তাঃর পেয়ে আগে বাঁচি ...---
©bandana_r