S

বুকের‌ বাঁ পাশে

বুকের‌ বাঁ পাশে

বুকের বাঁ পাশে একটা শহর আছে, তার নাম অজানা।

সেখানে মেঘেরা ভিড় করে, একলা আকাশ জুড়ে।

বুকের বাঁ পাশে একটা নদী আছে, তার নাম যন্ত্রণা,

বয়ে চলে নিরবে, তার কোনো কূল নেই।

বুকের বাঁ পাশে একটা পাহাড় আছে, তার নাম অপেক্ষা,

পথ চেয়ে থাকে, কোনো এক অজানা পথের।

বুকের বাঁ পাশে একটা বাড়ি আছে, তার দরজা খোলা,

কারো আসার অপেক্ষায়, প্রতিদিন নতুন করে।

এই শহরে, এই নদীতে, এই পাহাড়ে, এই বাড়িতে,

শুধু তুমি নেই, শুধু তোমার হাসি নেই।

তবুও সব কিছু চলছে, কোনো এক অজানা কারণে।

আমি এই শহরকে ভালোবাসি, কারণ তুমি সেখানে ছিলে।

এই নদীকে ভালোবাসি, কারণ তার জলে তোমার ছায়া।

এই পাহাড়কে ভালোবাসি, কারণ তার চূড়ায় তোমার স্বপ্ন।

এই বাড়িটাকে ভালোবাসি, কারণ তার প্রতি ইটে তোমার স্পর্শ।

সব কিছু আজো আছে, শুধু তুমি নেই।

সব কিছু যেন ফুরিয়ে গেছে, তোমার চলে যাওয়ার সঙ্গে।

বুকের বাঁ পাশে এখনো তোমার স্মৃতিরা,

একলা ঘর সাজায়, আলো-আঁধারের খেলায়।

তবুও এই বুকটা তোমায় ভালোবাসে,

যতক্ষণ এই বুকের বাঁ পাশে, হৃদয়ের ধুকধুকানি আছে।

✍️ ছফিউর রহমান

Fপেজ:-বিষন্নতার বিলাপ