M

ছেড়া চটি

ভুরিয়লা লোকটা দেখো
পায়ে পরে চটি
দোকান থেকে বেরোলো
কিনে মোটরশুটী ।
হঠাৎ দেখি হুড়মুড়িয়ে
গেল পড়ে লোকটা
দাড়িয়ে উঠে দেখ্ল সে
ছিড়ে গেছে তার চটিটা।
সেইটা পরেই লেঙরে লেঙরে
গেল সে বাড়ি ফিরে
বৌকে বলে "ওগো,
আমার চটিটা গেছে ছিড়ে।"
বৌ তো তাকে পিটিয়ে দিল
সেই চটিটা দিয়ে
বলল " নতুন চটিটা তুমি পুজোর
আগেই দিলে ছিড়ে!
এখন তোমায় এটা পরেই
কাটতে হবে পুজো
যদি না পারো,মেরে মেরে
বানাব তোমায় কুঁজো ।"
বউকে তো খুব ভয় পেত সে
তাই তো ছেড়া চটিটা পরে
পুরো পুজো ঘুরলো
লেঙরে লেঙরে ।
তারপর ওর নাম হয়ে গেল
Mr.ছেড়া চটি,
এটা শুনে বৌ বরের গলায়
বসিয়ে ছিল বটি।
©mermaidi