U

ছুঁতে চাই ।

তোর কনিষ্ঠার স্পর্শে উন্মত্ত আমার তর্জনী ;
তোর ঠোঁটের লালিমায় তুই যেন ঐ জগতের রমণী।
অশ্বের পিঠে আমি যেন তোর গল্পের নায়ক ,
আর তুই ,তুই যেন সাদা পোশাকে আমার অপেক্ষমান নায়িকা ।
তোর ভেঁজা চুল ছুঁয়ে যায় যেন আমার উষ্ণ শ্বাস ,
তোর আমার সঙ্গম মনে হয় যেন রাই-মোহনের রাস।
তুই জুড়ে থাক আমার রাতের শীতল চাঁদ ,
এই কালো রাতকে মনে হয় যেন-
আজ তোর সিঁথির সিঁদুরের লাল ।
আজ চাই না ,কোনো গোলাপ জড়ানো শয়ন ,
আজ চাই না রজনীগন্ধার গন্ধের ব্যাকুলতা ,
আজ চাই না আমার ঘাড়ে ছুঁয়ে যাওয়া তোর চুম্বন ,
আজ চাই না নগ্নতার বিশৃঙ্খলা ,
আজ চাই শুধু তোর আঁচলের স্নিগ্ধ ছায়া ।
চাই শুধু তোর হাতের মুঠিতে আমার ঘাম জড়ানো হাত ;
চাই শুধু তোর বুকে মাথা রেখে কেঁটে যাওয়া কয়েক হাজার রাত ।
জানিস ,ঘুম ঢুলু-ঢুলু চোখে স্বপ্নের মায়াতে আজও কেঁপে উঠে বুক ,
মাঝ রাত্তিরে আজও খুঁজে বেড়াই তোর মাঝে লুকিয়ে থাকা সুখ ।
ভয় জাগে আজও মনে ,মনে হয় শুধু-
যে ,ইচ্ছে হলে ডাকবি কি তুই আমার নাম ধরে ?
তোর প্রেমের কোলাহলে বাঁচতে দিবি কি আমাকে ?
তুই জানিস ,তোকে যখন আমার জন্য সিঁথি ভর্তি সিঁদুরে সাজতে দেখি ,
তখন ইচ্ছে করে তোকে আগলে ধরে আর একটু বেশি ভালোবাসি ।
আজ শুধু তোর মায়াতে আকড়ে ধরে কাঁদতে চাই ;
এই রাতে শুধু তোর ভাবনা জড়িয়ে তোকেই ছুঁতে চাই ।।
-উর্মি সাহা
©urmisaha