B

দ্ধন্ধ

ঝরে যায় হৃদয় দুকুল প্লাবিত আঁখি
ভেবে ছিল হায় কুসুম দুয়ারে
দুটি সুখ মুখোমুখি ---
ছন্দ কবিতায় গাঁথা রবে প্রেম ও বাণী---
সুধার মন কল্পলোকে বিরাজ করত ,কখনো উচ্ছল ঝর্ণাধারা বয়ে ,কখনো বা শান্ত নদী তির তির করে বয়ে যেত আপন মনে- কখনো উত্তাল করা ঝরো বাতাসের সাথে আম বাগানের আম কুড়ানো লাঠি হাতে দাদু ছুটে আসত ঐ ছুড়ি তোর ঠ্যাঙ ভাঙ্গব যদি এই বাগানে তোরে দেখি ,হিহিহি করে হাসি দিয়ে ছুটে গিয়ে দাদুর লাঠি ধরে ঠেনে আনত ক ই ভাঙতো দেখি আমার ঠ্যাঙ ,কোথায় ভাঙো ?জিভ ভেঙিয়ে বলে তুমি পারবে না আমায় কিচ্ছুটি করতে ,এই দেখ তোমার লাঠি নিয়ে আমি পালালাম ,দাদু চিৎকার দিয়ে বলে ও ছুড়ি আমার লাঠি দিয়ে যা --; কখনো আকাশের দিকে --নীরব স্বাক্ষী থাকত ভাসা ভাসা চোখ দুটো ,আনাচে কানাচে কি যেন খুঁজে বেড়াতো ।অব্যক্ত কথা গুলো লেখা পড়বার চেষ্টা করত ।
লিখে রাখত ডাইরির পাতায় ।এমনি করে একদিন লিখে ফেলল ----Why was i born ? আমার তো অনেক গুলো স্বপ্ন আছে ---এই ভাবে তো বাঁচতে চাই না ,একটা কিছু হতেই হবে এ জীবন আমার নয় অনেক উপরে উঠতে চাই ,কল্পনার জগত আর কঠিন বাস্তবের মুখোমুখি সুধা দুই চাপে পিষ্ট ,কোনটাকে গ্ৰহন করবে ?বড় হয়েও মনের বয়স বাড়ল রয়ে গেল সেই কিশোরী বেলায় ছটফটে চঞ্চল মন ,-----
যন্ত্রনায় ছটফট করে মাথা চেপে ধরে বসে পড়ে কিছু মনে থাকে না চুপ চাপ বসে থাকে ডাক্তার
বলে দিয়েছে মাথার শিরা শুকিয়ে গেছে , হয়ত একদিন জীবন প্রদীপ এই ভাবেই নিভে যাবে
তবুও সুধা চিৎকার করে বলে -----আমি বাঁচতে চাই ,বাঁচতে চাই আরও অনেক দিন অনেক দিন ----
©bandana_r