সময়ের তাড়নায় সময় পাল্টেছে
উল্টে গেছে, পাল্টে গেছে
সভ্যতা-সংস্কৃতি।
বইপত্র বগল থেকে ব্যাগ-এ এসেছে
ঘরে জ্বলেছে ধ্রুব-জ্যোতি।
বই লিখেছে, বই ছেঁপেছে
বই এর তলায় সংস্কৃতি
লক্ষী এবার সিঁদুর ছেড়ে
বিক্রি করছে আশক্তি।
প্রেমিক পুরুষের পাঞ্জাবিটা
আজকে শুধুই ইমোশন
মোডিফাইড সব চেহারা গুলির
ডাউনলোড এর আদলে প্রমোশন।
মায়ের এক-কাছা শারীর পর
মুখ দেখালো পাশ্চাত্যের রং
গোপন সব বাধ্য বায়না
সত্যরা সব নিঃস্ব ধন।
প্রশ্ন উঠে প্রশ্নের পর
চোখ বুঝেছে সংস্কৃতি
লোক শিক্ষায় বর্জ্য হলো
সার্টিফিকেটের ভীমরতি।
রাঙা মাটির ঘরোয়া আসর
ইটের মোরে ব্যস্ততা
লাল গোলাপে প্রেম বিলিয়ে
চিঠি গুলি সিঁন্দুক মোড়া।
হ্যারিকেনের বাহানায় পড়ায় ফাঁকি
অতীত হলো দোঁয়াত কালি
লালন গিয়ে লুপ্ত হলো
বন্দি চণ্ডীর পদাবলী।
কবির কাব্য মুখস্ত বিদ্যা
কবির কাব্য মুখস্ত বিদ্যা
পেপার সাথে রবীন্দ্র-গান
বিদ্যাসাগর আর বাল্য শিক্ষা
রাস্তা ভুলে ইংলিশ মিডিয়াম।
মাঠের বুকের গোল্লাছুট,
খালি গায়ে টিউব দৌড়
সন্ধ্যারতির বন্ধুর ডাকে
নদীর কোলে নৌকা ছুট
বর্তমানটা নিছক সুন্দর
ইট সিমেন্টের কারবারি,
ডিকশনারির শব্দ মেলায়
নতুন শব্দ সারিসারি
তবুও যদি_
তবুও যদি ভোরের আলোয় আওয়াজ উঠত
----- পাখি সব করে রব রাতি পোহাইল
কাননে কুসুম কলি সকলি ফুটিল
কাননে কুসুম কলি সকলি ফুটিল।
©Urmi Saha
U